শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ধর্ম

দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান

দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিবার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম সই করা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে। (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা–সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিন বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো— এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১.০০ টায়, কোনো মসজিদে ১.৩০ টায়, আবার কোনো মসজিদে দুপুর ২.০০ টায় জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের ভিন্নতার কারণে ধর্মীয় পরিবেশে, বিশেষ করে খুতবার (স্বরাষ্ট্রসুরক্ষা বিষয়ক) সমন্বয় ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে সারাদেশের সকল মসজিদে জুমার নামাজ একই সময় দুপুর ১.৩০ টায় আদায়ের কার্যক্রম গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।

আল