শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের মানুষ কষ্টে আছে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের মানুষ কষ্টে আছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সরকার যা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা দেখেছি একটি ট্রাকের পেছনে হাজার হাজার মানুষ ছুটছে। দেশের মানুষ কষ্টে আছে, সেই কষ্ট লাঘবে রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া দরকার।’

বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর স্কাইভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই বিদেশি ডলারও নেই। অর্থাৎ সরকার এখন অর্থকষ্টে ভুগছে।’

মেগা প্রজেক্ট বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘আমরা হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করতে পারি আর দেশের মানুষকে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে পারব না, এটা হতে পারে না। মেগা প্রজেক্ট বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় সরকার সেটা করতে পারবে। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

এ সময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটির মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।