শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রপথিক এস এম কামালের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রপথিক এস এম কামালের ইন্তেকাল

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অন্যতম প্রতিষ্ঠাতা এস এম কামাল আর নেই।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।

এস এম কামাল ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই ইনস্টিটিউট থেকে তিনি এমবিএ–তে প্রথম স্থান অধিকার করেছিলেন।

১৯৬৮ সালে তিনি বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম ওয়ার্ল্ড ট্রেড কর্পোরেশনে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড ও কাজী ফার্মস গ্রুপে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোবহানবাগ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এমএম/আল/দীপ্ত