মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

দেশের উত্তরে যখন তীব্র শীত, দক্ষিণে তখন বৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শীত, কুয়াশা, বৃষ্টি আর রোদের খেলা দেশের আকাশজুড়ে। উত্তরে যখন তীব্র শীত ও কুয়াশার দাপট চলছে, দক্ষিণে তখন শীতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

অন্যদিকে আবার রাজধানীসহ মধ্যাঞ্চলে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দেখা মিলেছে সূর্যের।

আরও পড়ুন: আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে ১১, কুড়িগ্রামে ১০ দশমিক দুই ও নওগাঁয় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতের পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা।

তবে দক্ষিণের বরগুনা ও পটুয়াখালীসহ আরও কয়েকটি জেলায় রাতে গুড়ি গুড়ি বৃষ্টি জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: শীতের আমেজকে ভিন্নভাবে উপভোগ করছেন পিঠাপ্রেমিরা

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More