
দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ চলছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘কম্বল বিতরণ কর্মসূচি‘ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও নাট্যজন রামেন্দু মজুমদার।
এসময় উপস্থিত শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের এক হাজার ৩৫০টির অধিক শাখা–উপশাখায় এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ বছর আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ১ লাখ কম্বল প্রদান করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ








