শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
রাজনীতি

দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি এ পর্যায়ে এসেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি এ পর্যায়ে এসেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে এ পর্যায়ে এসেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত। ছাত্র–জনতার আন্দোলনের মধ্যদিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নানা নির্যাতন নিপীড়ন করেও বিএনপিকে বিলীন করতে পারেনি। যাদের কাল জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থানে ছিলো, তারাও বিএনপিকে নানা কথা বলে।

বিএনপি এ নেতা বলেন, যেকোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।

 

এসএ