সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, প্রতিবাদে ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিল্লি বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।

বিমানবন্দর নেমে ডা. জাহেদ উর রহমান সরাসরি ভিআইপি গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। এ সময় বিমানবন্দরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অবস্থান করলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

দিল্লিতে আজ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রবিবার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রবিবার(১৪ জুন) রাতেই কলম্বোর উদ্দেশে রওনা দেন জাহেদ উর রহমান। আজ ভোরে তিনি কলম্বো পৌঁছান এবং সকাল ৮টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এর আগে, রবিবার বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যাত্রা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More