শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়: অধ্যাপক রইছ উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়: অধ্যাপক রইছ উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে জনদাবি বাস্তবায়নের ‘কাকরাইল মোড়‘ নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।

শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত—এটা ঐতিহাসিকভাবে সত্য। এবং এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে শিক্ষক–কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছে। সুতরাং আমাদের যে দাবি, তা পূর্ণাঙ্গরূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, এখন আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

রইস উদ্দিন আরও বলেন, ‘আমাদের দাবি পূর্ণাঙ্গরূপে মানতে হবে, না হলে বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমরা এখান থেকে একচুল পরিমাণ সরব না।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি নোবেল বিজয়ী; আপনি আমাদের অভিভাবক। আপনি আপনার জায়গায় থেকে অভিভাবকের দায়িত্বটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দেবেন না। আমরা বেয়াদবি করতে চাই না। আমরা বেয়াদব না।’

অধ্যাপক রইছ বলেন, এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। ৩ দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত।

 

এসএ