শিরোনাম
পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি
দীপ্ত নিউজ
জাতীয়

ত্রিপুরায় আরও দু’দিন ভারী বৃষ্টি, দীর্ঘমেয়াদি বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ত্রিপুরায় আরও দু’দিন ভারী বৃষ্টি, দীর্ঘমেয়াদি বন্যার শঙ্কা

ভারতের ত্রিপুরা রাজ্যে টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায়। এর সঙ্গে ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের সবগুলো জলকপাট খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা।

আগামী দুইদিন ভারতের ত্রিপুরা রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় বিরাজমান নিম্নচাপের কারণে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আগরতলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় বিলোনিয়ায় ১৪২ মিলিমিটার ও মনুঘাটে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আমাদের দেশে গত কয়েক বছর এমন বৃষ্টি হয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত বাড়ছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের বৃষ্টির পানি আসার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, ভারতের ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে। একই সঙ্গে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরি নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করায় এসব প্রবেশপথেও পানি ঢুকছে বাংলাদেশে।

 

এসএ/দীপ্ত সংবাদ