ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে বাস ভাড়া। দূরপাল্লারও অভ্যন্তরীণ রুটে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নিতে দেখা গেছে বরিশালের বিভিন্ন পরিবহন কোম্পানিকে।
বরিশাল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ এ সকল দূরপাল্লার রুটে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বরিশাল থেকে বিভাগের ৬ জেলা ও পার্শ্ববর্তী জেলার রুটগুলোতে অন্তত ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
হঠাৎ করে আগের তুলনায় অকটেন ২০, পেট্রোল ১৯, ডিজেল ১৫ টাকা বেরে যাওয়ায় বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালক এবং যাত্রীরা । তারা জানান, দাম বাড়লেও এখনো লাইনে দাড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে তাদের। আর হঠাৎ করে জ্বালানী তেলের দাম বেরে যাওয়ায় তাদের ভোগান্তি হচ্ছে। আর যাত্রী পরিবহনের যানবাহন চালকরা বলেন, দাম বাড়লেও ভাড়া এখনো বাড়াননি তারা।
তবে দূরপাল্লার একাধিক বাস কাউন্টারে, বরিশাল থেকে ঢাকা রূটে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ রুটেও অন্তত ১০ টাকা করে বিভিন্ন রুটে বেশি ভাড়া নেওয়া হচ্ছে পূর্বের তুলনায়।
বর্তমানে বরিশালের পেট্রোল পাম্প গুলোতে
প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।