শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
তেজগাঁওয়ে বস্তিতে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমাদের কাছে আসেনি।

 

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।