সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেনরুমান হাওলাদার (২৯), ফয়সাল আহম্মেদ ওরফে অপু (২৮), তাসলিমা পাখী (৩০), মহিদুল ইসলাম জয় (২০), আবুল কালাম (৩২), মো. স্বপন (৩১), আরিফুল ইসলাম (২৬), আরিফ মিয়া (২১), মারুফ রব্বানী (১৯), খোকন মোল্লা (৪৮), রবিউল ইসলাম (২৫), আনিসুর রহমান (২৭), মেহেদী (২১), কোরবান আলী (২৬), হামিদুল ইসলাম (৪০), ফজেল মিয়া (৩২), শাকিল (২৪), রবিউল ইসলাম (৩৪), গোলাম রাব্বি ওরফে রাব্বি (৩০), মুসা (২৯), সবুজ (২৫), সোহেল হোসেন (৩০), ইউসুফ ওরফে সোহেল (২৩), শাহারিয়া রাব্বি (৪২), সাজ্জাদ হোসেন রাজ্জাক (৩০), নুরনবী ওরফে শুভ (৩২), বাহার ওরফে নুরনবী (২৩), আক্তার হোসেন হৃদয় (২৬), ইসমাইল (২৬), হাসান (২৩), শাকিল (১৯), আলম (২৪), সাগর (১৯), সুরুজ (২৮), তারিকুল ইসলাম হাসিব (৩৭), মো. নয়ন, মামুন শিকদার, কালাম, শফিকুল ইসলাম (২৬), আলামিন হাওলাদার (৩৬), নাদিম, তারেক, সাত্তার (২৮), মামুন (২৫), হৃদয় (২০), জিহাদুল ইসলাম প্লাবন (৩০), শাহীন (২৮), সুমন (৫০), আরিফ হোসেন জয় (২৩), শাকিল (২২), শাওন (২১), মহসিন (২১), মেহেদী হাসান (২৫), আমিজুল ইসলাম (৩৭), সাদ বিন হাবিব (২৭) ও আবির হোসেন (১৬)

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৭ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার চারজন, শেরেবাংলা নগর থানা এলাকার দুজন, মোহাম্মদপুর থানা এলাকার ২৭ জন, আদাবর থানা এলাকার সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ছয়জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More