শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তিন দিন অফিসে না এলে কর্মী ছাঁটাই হুমকি অ্যাপলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন দিন অফিসে না এলে কর্মী ছাঁটাই হুমকি অ্যাপলের
অ্যাপলের লোগো। ছবি: সংগৃহীত

তিন দিন অফিসে না আসলে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হার নির্ণয় করছে। ফলে যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিফার এক টুইট বার্তায় জানান, যদি অ্যাপলকর্মীরা সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে ব্যর্থ হন তবে তাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি প্রতিষ্ঠানের সামগ্রিক পলিসি নাও হতে পারে।

গত বছরের মার্চে অ্যাপল তার কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায়। তখন অবশ্য সপ্তাহে একদিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। মূলত অ্যাপল করোনা মহামারির মধ্যে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছিল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে আসার আহ্বান জানানো হয়।

সেসময় অ্যাপলের সিইও টিম কুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকের জন্যই দিনটি বহুল প্রত্যাশিত। আমরা আবারও অফিসে কাজ শুরু করতে যাচ্ছি। যা ইতিবাচক দিকগুলোর একটি।’ তিনি আরও বলেন, ‘আমি এও জানি, কারও কারও জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে সেসব কর্মীদের জানাতে চাই, প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।’

এরপরই প্রতিষ্ঠানটি সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার নীতি চালু করে। যদিও তখন ১২শর বেশি কর্মী এক পিটিশনে সাক্ষর করে বলেছিলেন, তারা বাসাতেই ভালো কাজ করছিলেন। তবে অনেকেই এই তিনদিনও অফিসে না আসার ফলে প্রতিষ্ঠানটি আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

এফএম/দীপ্ত সংবাদ