শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন।

রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’–এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান যদি দেশে ফিরতে চান, আমরা একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করব। দেশে ফেরার ক্ষেত্রে অন্য কোনো দেশ তাকে বাধা দেবে—এটি অস্বাভাবিক।”

তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, “তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কিনা বা অন্য কোনো স্ট্যাটাসে আছেন, সে সম্পর্কে সরকার জানে না।”

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনার কোনো উদ্যোগ সরকারের কাছে আছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “বর্তমানে এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে বিগত সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, “ভারতের সঙ্গে তৎকালীন সরকারের গভীর সম্পর্ক ছিল, কিন্তু তা শুধু কিছু ব্যক্তির সঙ্গে; বাংলাদেশের জনগণের সঙ্গে সেই সম্পর্ক ছিলো না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্ক খারাপ রাখা হয়েছিল।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতির বিষয়ে উপদেষ্টা বলেন, “সরকার সকল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের বাংলাদেশের এই পরিবর্তন মেনে নিতে কিছুটা সময় লাগছে।”

ড. তৌহিদ আরও বলেন, “বাংলাদেশ–ভারত সীমান্ত পৃথিবীর একমাত্র সীমান্ত, যেখানে যুদ্ধ ছাড়াই মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এ ধরনের লঙ্ঘন বন্ধে এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচেষ্ট।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই তিনি সংসদ নির্বাচন করবেন না।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।