শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তারেক রহমান দে‌শে আসা প্রস‌ঙ্গে যা বললেন শিশির মনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমান দে‌শে আসা প্রস‌ঙ্গে যা বললেন শিশির মনির

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের দে‌শে আসার বিষ‌য়ে সকল‌ের সহ‌যো‌গিতা করা উচিত ব‌লে মন্তব‌্য ক‌রেছেন জামায়াত নেতা শি‌শির ম‌নির।

রবিবার (৩০ নভেম্বর) বি‌কালে সুনামগ‌ঞ্জে এক উঠ‌ান বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের সঙ্গে তিনি এ কথা ব‌লেন।

শি‌শির ম‌নির বলেন, ‘আমার জানা ম‌তে তা‌রেক রহমা‌নের না‌মে এখন আর কোনো মামলা নেই। অন‌্য কোনো কর্তৃপ‌ক্ষের য‌দি কোনো বিষয় থা‌কে তাহ‌লে সক‌লেরই তা‌কে সহ‌যো‌গিতা করা উচিত। যা‌তে এই সম‌য়ে তি‌নি তাঁর মা‌য়ের কা‌ছে এসে সময় কাটা‌তে পা‌রেন। উন‌ার দে‌শে আসার বিষ‌য়ে সকল‌কেই সহ‌যো‌গিতা করা উচিত।’

তিনি বলেন, ‘বেগম খা‌লেদা জিয়া ঐক‌মত্যের এক প্রতীক‌ ছি‌লেন। তি‌নি যখ‌নই আহ্বান ক‌রেন তখ‌নই রাজ‌নৈতিক দলগু‌লো তাঁর ডা‌কে সাড়া দি‌য়ে রাজ‌নৈ‌তিক ক্রাইসিস মোকা‌বিলা ক‌রে‌ছেন।

তিনি আরও বলেন, খা‌লেদা জিয়ার অস‌ুস্থ‌তা পু‌রো জা‌তি‌কে আহুত ক‌রে‌ছে। আমরা দোয়া ক‌রি দ্রুত খা‌লেদা জিয়া সুস্থ‌ হ‌য়ে উঠুক।’

উল্লেখ্য, সু‌প্রিম কো‌র্ট আইনজীবী শিশির মনির আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ– ২ আস‌নে জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এসএ