দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তানজানিয়ায় লেকে পড়ল যাত্রীবাহী বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তানজানিয়ায় লেকে পড়ল যাত্রীবাহী বিমান

তানজানিয়ায় বুকোবা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি একটি লেকে আছড়ে পড়ে। এমন তথ্য জানিয়েছে তানজানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিবিসি।

বিমানটি তানজানিয়ার রাজধানী দার ই সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছেছেন। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন।

টিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, প্রিসিসন এয়ারের দুর্ঘটনাকবলিত বিমান থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিমানটিতে কতজন ছিলেন এবং কেউ মারা গেছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।