শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

তরুণ প্রজন্মই ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে: শিবির সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তরুণ প্রজন্মই ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল। আজকের তরুণ প্রজন্মের মাধ্যমে মাধ্যমে আগামী দিনে দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা শিবির একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনারা যারা এখন শিক্ষার্থী, তাদেরকে সময় নষ্ট করলে চলবে না, বেশি বেশি পড়াশোনা করতে হবে।

তিনি আরও বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম জুলমতন্ত্র কায়েম ছিল। আমাদের অনেক ভাইদের শেখ হাসিনার আমলে এই জনপদে ধরে ধরে হত্যা করা হয়েছে। অনেক ছাত্র ভাইয়ের চোখ উপড়ে নির্মম ভাবে খুন করেছে বিগত খুনি সরকার।

জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন–পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নারী–শিশুদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র–জনতার ওপর হামলা, মামলা ও জুলুমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। ফ্যাসিবাদি সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আজকের নতুন প্রজন্মকে বেশি বেশি পড়াশুনা করতে হবে। আজকের এই তরুণরাই আগামীর নতুন ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের শিক্ষক ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শাহরিয়ার আলম