ঢাবির ৯০-৯১ ব্যাচের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০–৯১ ব্যাচের সতীর্থদের উদ্যোগে সর্বস্তরের মানুষদের বিশুদ্ধ পানি, রুহ্ আফজা শরবত ও বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়েছে।

শনিবার (০৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচন্ড গরমে ঠান্ডা শরবত ক্লান্তি দূর করতে সহায়ক হয়। সাধারণ পথচারী, খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। রিক্সাচালক, দিনমজুর, শ্রমজীবী মানুষ এ উদ্যোগে খুশীতে আপ্লুত হয়ে পড়েন।

উদ্যোক্তারা জানান, আগামীতে এমন আরও উদ্যোগ নেয়া হবে।

এ বিতরণ কাজে ৯০–৯১ ব্যাচের সতীর্থদের মধ্যে দীপ্ত টিভি’র হেড অব নিউজ এস এম আকাশ, গ্রুপের সমন্বয়কারী কলামিস্ট বোরহানউদ্দীন ইউসুফ, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক ফারজানা সুলতানা, পুলিশ সার্ভিসের সিনিয়র সদস্য ইলিয়াস কবীর, মাসুদা ইসমত পপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More