ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সব্বির মোস্তফা খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।

রবিবার (০২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’এর ধারা ৭() অনুচ্ছেদ অনুযায়ী তাকে আগামী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। পেশাগত জীবনে পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজারটেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ এবং বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More