শিরোনাম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
দীপ্ত নিউজ
পরিবেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৪ জুন) নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বুলেটিনে বলা হয়েছে – রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২০২ মিলিলিটার রেকর্ড করা হয় সিলেটে।

 

এসএ/দীপ্ত সংবাদ