দীপ্ত নিউজ
পরিবেশ

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস

 

১৭ জানুয়ারি খুলনায় এবং ১৮ জানুয়ারি ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এমনটাই জানিয়েছেন, আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

এসময় তিনি আরও জানান, শৈত প্রবাহ না আসলেও সারা দেশে জানুয়ারি মাসজুড়ে শীত অনুভূত হবে। ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

নতুন করে আর শৈতপ্রবাহ আসছে কিনা, তা বৃষ্টির পর জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম। এরপরই শৈতপ্রবাহের বিষয়টি পর্যবেক্ষণ করবে আবহাওয়া অধিদপ্তর।

 

এসএ/দীপ্ত নিউজ