রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন হাথুরুসিংহে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শনিবার (৩ জুন) রাতে বাংলাদেশে পৌঁছেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় শেষে খেলোয়াড়রা দেশে ফিরেছিল আগেই। কিন্ত চন্ডিকা হাথুরুসিংহে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ছুটি শেষে আবারও ফিরেছেন নিজ কর্মস্থলে।

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ২৯ মে থেকে মিরপুর শেরেই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে তামিম ইকবালদের অনুশীলন ক্যাম্প। এদিকে আজ (৪ জুন ) থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের।

জানা গেছে, বাংলাদেশের প্রধান কোচ এদিন একা আসেননি। মনোবিদ অ্যালান ব্রাউনকেও সঙ্গে নিয়ে এসেছেন।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More