বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ড্রিমল্যান্ড চায়না’ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ চীন ফ্রেন্ডশীপ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ড্রিমল্যান্ড চায়না’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২২তম আসর।

রবিবার (৮ই অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চার দলে ভাগ হয়ে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেয়। চীন দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ চীন ফ্রেন্ডশীপ সেন্টারের নেতাদের মধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কাউন্সিলর ( সংস্কৃতি ও শিক্ষা) লিওয়েন ইউই।

বিসিএফসির সভাপতি এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। বিসিএফসি শিশু বিষয়ক সম্পাদক নাহিদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিসিএফসির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান।
প্রতিযোগিতা আয়োজনে সহযোগী হিসেবে আছে ঢাকাস্থ চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ (বাংলাদেশ ব্যুরো) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারটি গ্রুপে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেয়।
বিজয়ীদের মাঝে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ সহ আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহনকারী শিশুদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার।

আগামী ২৮ শে অক্টোবর এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More