শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

‘ডেভিল হান্টে’ না. গঞ্জে জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ডেভিল হান্টে’ না. গঞ্জে জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার জাতীয় পার্টির সহ–সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ছাত্র–জনতার আন্দোলনে হত্যা এবং হত্যাচেষ্টায় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় অনেকদিন ধরে পলাতক ছিলেন।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।