শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে নতুন ভর্তি ৫০৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে নতুন ভর্তি ৫০৬

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৬ জন।

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ১৬ জন, এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৬৯ হাজার ৮৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ