শিরোনাম
জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি  ৫
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বর্তমানে দেশে মোট ৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২২ জন রোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৩০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৬১ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৪৫ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩০৯ জন, ঢাকার বাইরে ৩৩৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এফএম/দীপ্ত