দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে হেলপার নিহত

নাটোরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে হেলপার জয় উরাও (১৮) নিহত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টায় শহরের নাটোর–রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকার রেলগেটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

এসময় ট্রাক্টরের চালক বিফল আহত হন। আহত ট্রাক চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জয় উরাও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভিকারপাড়া গ্রামের সিরিজ উরাও এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী থেকে ট্রাক্টরটি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় যাচ্ছিল। রাত ৯ টায় নাটোর–রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁশের উপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের সহকারি জয় নিহত হন এবং চালক বিফল আহত হন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। নিহত জয়ের মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ