মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

ট্রাইব্যুনালে তিন প্রসিকিউটর নিয়োগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন মো. মাগফুর রহমান শেখ, . মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।

মঙ্গলবার (১২ মে) সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More