শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৬ নম্বরে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৬ নম্বরে বাংলাদেশ
বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে দলের ধারাবাহিক পারফরম্যান্সই এই উন্নতির অন্যতম কারণ। সবশেষ ১২ টেস্টে বাংলাদেশ জিতেছে ৭টি, হেরেছে ৪টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ৭৬ রেটিং নিয়ে শ্রীলঙ্কা সপ্তম, ৭৭ রেটিং নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৭৮ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে আছে। ১২৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা ১১৯, নিউজিল্যান্ড ১০৬, ভারত ১০৪ ও ইংল্যান্ড ৯৯ রেটিং নিয়ে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।

সেরা পাঁচে জায়গা করে নিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ২–০ ব্যবধানে জিততে পারলে র‍্যাঙ্কিংয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজ শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০। ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শান্ত ও মেহেদী হাসান মিরাজরা টেবিলের চতুর্থ স্থানে আছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানও অস্ট্রেলিয়ার দখলে। ১০ ম্যাচে ৮ জয়ে ৯৬ পয়েন্ট এবং ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে। ৭৫ শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং ৭২.২২ শতাংশ নিয়ে নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ঐতিহাসিক জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন হয়ে উঠেছে।