শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

টুইটারে ‘ব্লু টিক’ পেতে মাসে দিতে হবে ৮ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুইটারে ‘ব্লু টিক’ পেতে মাসে দিতে হবে ৮ ডলার

বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। সম্প্রতি ৪,৪০০ কোটি ডলারে টুইটার কিনেছেন ইলন মাস্ক। টুইটারকে লাভজনক করার জন্য বিভিন্ন পরিবর্তন আনার জন্য নিত্য নতুন ঘোষণা আসছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারে টাকা দিলেই মিলবে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন। অর্থাৎ যেসব টুইটার অ্যাকাউন্টধারী তাদের নামের পাশে ব্লু টিক চিহ্ন চান তাদের প্রতিমাসে ৮ ডলার করে দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ টাকা। ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন মালিক ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন।

অর্থের বিনিময়ে ব্লু টিক সেবা দেওয়ার ব্যাপারে ইলন মাস্ক টুইটে লিখেছেন, জনগণের ক্ষমতা! ব্লু, প্রতি মাসে আট ডলারে। আজ বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত সমাজের পরিচিত ও বিশেষ ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক চিহ্নটি থাকে। যার অ্যাকাউন্টের পাশে এ নীল চিহ্নটি থাকে সেটিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। বর্তমানে বিনামূল্যেই টুইটার বিশেষ ব্যক্তিদের নামের পাশে ব্লু টিক চিহ্ন রাখার সুবিধাটি দিচ্ছে। কিন্তু এখন থেকে এটি আর থাকছে না।

টুইটার ২০০৯ সালে প্রথম এই সেবা নিয়ে আসে। মূলত ভুয়া অ্যাকাউন্ট বন্ধে টুইটার কার্যকরী ভূমিকা পালন করছে না; এমন অভিযোগ ওঠার পর সংস্থাটি ওই পদক্ষেপ নিয়েছিল।

এর আগে টুইটার অ্যাকাউন্ট ব্লু টিক চিহ্ন পেতে অনলাইনে একটি আবেদন ফরম পূরণ করতে হতো। আর এ সেবাটি তারকা, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের মতো ব্যক্তিত্ব যাদের নাম দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খোলার শঙ্কা থাকে তাদের জন্য সীমাবদ্ধ ছিল।

ইলন মাস্ক এখন গত কয়েক বছরে লাভের মুখ না দেখা টুইটারের ব্যবসায়িক কর্মপন্থা পরিবর্তন করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বিজ্ঞাপনের ওপর থেকে টুইটারের নির্ভরতা কমাতে চান তিনি।

তবে কিছু কোম্পানি মাস্কের নেতৃত্বাধীন টুইটে নিজেদের বিজ্ঞাপন প্রচারে অনীহা দেখিয়েছে। মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস গত সপ্তাহে বলেছে, তারা টুইটে তাদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেবে।

এরমধ্যে সোমবার, বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞাপন কোম্পানি আইপিজি তাদের গ্রাহকদের এক সপ্তাহের জন্য টুইটারে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, টুইটার ‘নির্ভরতা ও নিরাপত্তার’ যে পরিকল্পনা করছে সে বিষয়টি সম্পর্কে আরও বিশদ স্বচ্ছতা প্রয়োজন। বিশ্বের নামিদামি কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন ও প্রচার প্রসারের বিষয়টি দেখার জন্য আইপিজিকে কয়েক বিলিয়ন ডলার দেয়।

যদিও ইলন মাস্ক বুধবার টুইট করে জানিয়েছেন, যে যতই আপত্তি করুক না কেন, টাকার পরিমাণ একই থাকবে।