টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪৮ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর ভয়াবহতা। বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৩১৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন রোগী।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৮০ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৫ জন রোগী। মোট মারা গেছেন ৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৭ জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলা ৪ জন, গোপালপুর উপজেলায় ২ জন এবং ধনবাড়ী উপজেলায় ৫ জন রয়েছেন।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More