শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
প্রবাস

টরন্টোতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টরন্টোতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কানাডার টরন্টোতে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টো আনন্দঘন পরিবেশে এক অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) মাউন্টব্যাটেন স্যালন চেলসিয়া হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট টু দ্য মিনিস্টার অফ সিটিজেনশিপ অ্যান্ড মাল্টিকালচারিজম অ্যাফেয়ার্সের শেরেফ সাবাওয়ি, এমপিপি। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি লিডার অফিসিয়াল অপোজিশন মেম্বার অফ দ্য প্রোভেন্সিয়াল পার্লামেন্ট অফ আন্টারিওর ডলি বেগম এমপিপি।

অভ্যর্থনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. ফারুক হোসেন তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যেকোন ত্যাগের বিনিময়ে বাঙ্গালীদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে অটল ছিলেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সব সময় একটি সুখী উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল এডভাইজার টু দ্য প্রিমিয়ার, ইন্টার গভারমেন্টাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রটোকল অফিস অফ দ্য প্রিমিয়ার অফ অন্টারিও এর অনীশ দ্বিবেদী এবং চিপ অফ প্রটোকল অ্যান্ড ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশন মিনিস্ট্রি অফ ইন্টার গভার্নমেন্টালের কারা রোশন।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়।

 

শহিদুল/এসএ/দীপ্ত সংবাদ