শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে দূর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে দূর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
প্রতিমা ভাংচুর

ঝিনাইদহের একটি মন্দিরে শারদীয় দূর্গাপূজার জন্য নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(৩ অক্টোবর) দিবাগত রাতে ১২টা থেকে ১টার মধ্যে কোনো এক সময় জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের এ ঘটনা ঘটে। এ সময় পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, আর মাত্র ২০ দিন পরেই আামাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ উপলক্ষ্যে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে জেগে পাহারাও দিচ্ছে । গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে বিভিন্ন প্রতিমার কোনটির হাত, কোনটির পা, আবার কোনটির মাথা ভেঙে পালিয়ে যায়। তবে দূর্গা প্রতিমার কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়নি । সকালের দিকে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয় ।

তিনি আরও জানান, এমনই ঘটনা এর আগেও এই মন্দিরে ঘটেছিল কয়েক বছর আগে । সে প্রসঙ্গে সদর থানায় জিডিও করা রয়েছে । তবে আগের ঘটনারও কোন সুরাহা হয়নি । আমাদের মন্দির কমিটি বা এলাকাবাসীদের সাথে কোন সমস্যা বা ঝামেলা নেই বলেও জানান তিনি ।

পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ জানান, এ ঘটনা সত্যিই দুঃখজনক । আমরা দ্রুত শয়তানদের শাস্তি চাই ।

ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সুপার, ক্রাইম সিন ইনভেষ্টিগেশন সেল, পিবিআই, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে । স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।