শিরোনাম
বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার (১৭ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না সাফ ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর ২০২৬) মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

ঝিনাইদহের কালীগঞ্জে দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের মাঠে দরিদ্র কৃষক সামাদ বিশ্বাসের এক বিঘা জমির ধান কেটে সহায়তা করেছেন।

এ সময়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের অর্ধশত নেতা কর্মীরা ওই ধান কর্তনে অংশ নেয়।

উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের কৃষক সামাদ বিশ্বাসের ক্ষেতে ধান কাটতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, এখন কালবৈশাখীর ঝড় বৃষ্টির সময়ে ধান কাটা শ্রমিকের সংকট চলছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। কিন্তু মাঠে মাঠে পাকা ধান দুলছে। সময়মত ধান কেটে ঘরে তুলতে না পারলে ঝড় বৃষ্টির কবলে পড়ে কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দরিদ্র কৃষকেরা পাশে দাঁড়াতে প্রখর রোদের মধ্যেই ছাত্রলীগের কর্মীরা এগিয়ে এসেছেন।

কৃষক সামাদ বিশ্বাস বলেন, বেশি শ্রমিক ও অর্থ ব্যয় করে ধান কাটার সামর্থ্য তার নেই। এখন প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। ধান কেটে ঘরে তুলতে না পারলে হয়ত সর্বনাশ হতে পারে। ছাত্রলীগের ছেলেরা এসে তার ধান কেটে গুছিয়ে দিয়ে যে উপকার করল তা তিনি জীবনেও ভুলতে পারবেন না।

ছাত্রলীগের কর্মীদের নিয়ে মাঠে ধান কাটতে আসা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, বাংলাদেশ ছাত্রলীগ সব সময়ই অসহায় মানুষের পাশে থাকে। এখন মাঠে মাঠে বোরো পাকা ধান। শ্রমিক সংকটে অনেক দরিদ্র কৃষক ধান কাটতে পারছে না। এ মুহূর্তে ছাত্রলীগের কর্মীরা ওই দরিদ্র কৃষকের পাশে থেকে তার মাঠের ধান কেটে একটু সহায়তা করেছেন মাত্র।

 

এমি/দীপ্ত