শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেলের জালে ৫ মণ শাপলা পাতা মাছ, জব্দ করল কোষ্টগার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলের জালে ৫ মণ শাপলা পাতা মাছ, জব্দ করল কোষ্টগার্ড
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫ মন ওজনের শাপলা পাতা মাছ

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫ মণ ওজনের নিষিদ্ধ ৭ টি শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করা হয়েছে।

তবে এসময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে এসব মাছ কোষ্টগার্ড স্টেশনে মাটিতে পুতে ফেলা হয়।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭ টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি।

অসাধু জেলেদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।