শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

জেলের জালে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলের জালে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে এই মাছটি ধরা পড়ে।

জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙাশ খুব কমই দেখা যায়।

বিশাল আকারের এই মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় কিনে নেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

জেলে জাহাঙ্গীর প্যাদা (৪৫) বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙাশ পেয়ে থাকি। তবে বরাবর ছোট মাছ পেলেও এবার এত বড় পাঙাশ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।