শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন মীর স্নিগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন মীর স্নিগ্ধ

 

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৮ মে) জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফাউন্ডেশনের নতুন নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র–জনতার আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ‘র বড় ভাই। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। তখন স্নিগ্ধ‘কে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২১ অক্টোবর তাকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।