দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

স্বামী উজ্জল মারমার অমানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাযিতা স্ত্রী খেমারি মারমা। তিনি অবিলম্বে অপরাধী স্বামী উজ্জল মারমার গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খেমারি৷

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পৈত্রিক সম্পত্তি লিখে দেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন। অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। রাস্তায় বের হলে স্বামী পক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন। যার ফলে পরিবারের লোকজন নিয়ে আতংকে আছে খেমারি ও তার পরিবার।

এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করার পরও তাকে গ্রেপ্তার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রদীপ চৌধুরী/পূর্ণিমা/দীপ্ত নিউজ