শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

এরপর জিএম কাদেরর ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নান তার পক্ষ থেকে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পরদিন ১৪ ডিসেম্বর একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।

জিডিতে বলা হয়, ‘অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর +৩৫১****** থেকে গত ১৩ ডিসেম্বর রাত ৪টা ৩ মিনিটের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ফোন নম্বর ০১৬১১****** তে মেসেজ প্রদানের মাধ্যমে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়।

এমতবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার–পরিজন ও আত্মীয়–স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, নির্বাচনে রংপুর–৩ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম কাদের।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।