শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুর নিজ বাড়িতে বিচারক পুত্রের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুর নিজ বাড়িতে বিচারক পুত্রের দাফন সম্পন্ন

রাজশাহী জেলায় ছুরিকাঘাতে নিহত বিচারক মোহাম্মদ আবদুর রহমান পুত্র তাওসিফ রহমান সুমন (১৬) এর দাফন জামালপুর তাদের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সরিষাবাড়ি উপজেলার বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সুমনের মরদেহ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালত বিচারক মোহাম্মদ আবদুর রহমান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর ছেলে। রাজশাহী শহরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামে দশতলা ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন বিচারক আবদুর রহমান।

বিচারকের ছোট ভাই মনির উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে তার ভাতিজা তাওসিফ রহমান সুমনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। পরে রাতেই নিজ বাড়ির চকপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বাসায় ঢুকে ৯ম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন‘কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক লিমন। এ সময় বিচারক স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদ পুত্র লিমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এসএ