শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৯ মার্চ) জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষ বৈঠকে পরস্পরের খোঁজখবর নেন ও সৌজন্য বিনিময় করেন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।