শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
জাতীয়

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

আগামী ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন তিনি।

২০২৩–২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, সম্ভাব্য দাম কমার তালিকায় আছে মাংস ও মাংসজাত পণ্য, দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস–সকেট, মিষ্টি জাতীয় পণ্য, বিলাসবহুল পণ্য, অভিজাত বিদেশি পোশাক এবং ই–কমার্সের ডেলিভারি চার্জ।

এছাড়া দাম বাড়ার তালিকায় রয়েছে, দামি গাড়ি, বাইসাইকেল, নির্মাণ সামগ্রী, জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন, সিগারেট, বাসমতি চাল, কাজুবাদাম, সোনা, খেজুর, সিমেন্ট, রড, বিদেশি আঠা বা গ্লু , ভ্রমণ খরচ, প্লাস্টিকের গৃহস্থালি পণ্য, ফ্রিজ, ফ্যান ও এক্সেলেটর, টেবিলওয়্যার, কিচেনওয়্যার, টিস্যু, ন্যাপকিন, কোমল পানীয়, ওভেন, কলম, চশমা ও এলপিজি সিলিন্ডার।

বুধবার (৩১ মে) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক ব্যয়ের হিসাব থাকবে এই বাজেটে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ৫১টি বাজেট ঘোষণা করেছে।

বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম এবং আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও পঞ্চম বাজেট। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

ডিজিটাল বাংলাদেশের আরেক ধাপ ওপরে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বর্তমান নানা ধরনের সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১–এর স্বপ্ন দেখাবেন অর্থমন্ত্রী।

আগামী ১ জুলাই থেকে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট কার্যকর হবে। বাজেট অধিবেশন উপলক্ষে এবারও এমপি, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।