শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
রাজনীতি

‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি‘র।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল শহিদ মিনারে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন। এছাড়া নাগরিক কমিটিতে মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।

এছাড়া নাগরিক কমিটিতে ৫২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর আগে বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আল/ দীপ্ত সংবাদ