সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক কমিটিতে সালমান ও মানজুর মতিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং আইনজীবী ও সংবাদ উপস্থাপক মানজুর আল মতিন। সদস্য তালিকায় ৫৪ এবং ৩৪ নম্বরে তাদের নাম রয়েছে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন। মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন। কমিটিতে সদস্য করা হয়েছে সালমান মুক্তাদির ও মানজুর আল মতিনকে।

সালমান মুক্তাদির বাংলাদেশের আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর। জুলাই বিপ্লবে তিনি ছাত্রজনতার সঙ্গে সরাসরি ও অনলাইনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। আন্দোলন চলাকালে তিনি পুলিশের ছোঁড়া টিয়ারগ্যাসের মুখেও পড়েন। যেখানে অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা চুপ ছিলেন সেখানে তিনি আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন। ফেসবুক ও ইউটিউবে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে প্রচারণা চালিয়ে যান।

অন্যদিকে, মানজুর আল মতিন শিক্ষার্থীদের আইনি সহায়তা দিয়ে বেশ আলোচনায় ছিলেন। তিনি শিক্ষার্থীদের ওপর সরাসরি পুলিশের গুলি না করতে এবং ডিবি অফিসে হেফাজতে রাখা ৬ সমন্বয়ককে মুক্ত করতে রিট করেছিলেন।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More