দীপ্ত নিউজ
ধর্ম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে আগামীকাল রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পবিত্র রজব মাস শুরুর তারিখ জানানো হবে।

এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

এসএ