শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জয়পুরহাটে মেইল ট্রেনের বগিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে মেইল ট্রেনের বগিতে আগুন

 

জয়পুরহাটে ‘উত্তরা এক্সপ্রেস‘ মেইলের চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে জয়পুরহাট স্টেশন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘উত্তরা এক্সপ্রেস‘ মেইল ট্রেন জয়পুরহাট স্টেশন পৌছা মাত্র একটি বগিতে আগুন দেখে প্লাটফর্মে থাকা যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে পৌছার আগ মুহুর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

 

এসএ/দীপ্ত নিউজ