শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

ভারতের পাঞ্জাবে অনলাইন থেকে অর্ডার করা কেক খেয়ে মানভী নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, পাতিয়ালা শহরে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, অনলাইনে অর্ডার করে আনা ওই কেক খেয়ে শিশুটির বড় বোনসহ পরিবারের সব সদস্য অসুস্থ হয়ে পড়েন। কেকটি পাতিয়ালার একটি বেকারি থেকে আনা হয়।

মানভীর দাদা হারবান লাল বলেন, গত রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জন্মদিনের কেক কাটে মানবি। এরপর চলে খাওয়া–দাওয়া। কিন্তু রাত ১০টার দিকে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। দুই বোন বমি করতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় মুখ শুকিয়ে আসছিল মানভীর। সে বারবার পানি খাচ্ছিল। এরপর সে ঘুমিয়ে পড়ে।

পরিবারের ভাষ্য, মানভীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত সোমবার ভোরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির পরিবারের অভিযোগ, কেক কানহা নামের বেকারি থেকে অর্ডার করা কেকটিতে বিষাক্ত উপাদান ছিল।

উল্লেখ্য, কেক ডেলিভারি দেয়া সেই বেকারির মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে মানভীর পরিবার। এছাড়া, পরীক্ষার জন্য কেকের একটি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ