শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জনগণ আর শেয়ালের কাছে মুরগি আদি দেবে না- মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জনগণ আর শেয়ালের কাছে মুরগি আদি দেবে না- মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ” জনগন আর শেয়ালের কাছে মুরগি আদি দেবে না। জনগণ আর ভুল করবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না। বিএনপির সঙ্গে এই দেশের অধিকার বঞ্চিত জনগনরা আছে “

শনিবার (১৬ সেপ্টেমআবর) দুপুরে ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় তারুন্যের রোডমার্চ কর্মসূচিতে যোগদানের সময় নওগাঁয় সংক্ষিপ্ত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির মাধ্যমে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা। তারা মামলা ও জেলের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আ.লীগ এক সময় তত্ত্বাবধায়ক সরকার চেয়ে আন্দোলন করেছিলো। এখন তারাই সংবিধান দেখায়।

পথসভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুবদলের সভাপতিও বক্তব্য রাখেন। জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

 

এসএ/দীপ্ত নিউজ