শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। এরপর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর, ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর, ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা হবে ২৩ জানুয়ারি।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।