শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
জাতীয়

ছাগলকাণ্ডে ১৪ দিন পর প্রকাশ্যে মতিউরের স্ত্রী লাকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাগলকাণ্ডে ১৪ দিন পর প্রকাশ্যে মতিউরের স্ত্রী লাকি

১৪ দিন পর প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (সাবেক) মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কীত দুটি প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। এসময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

গত ঈদুল আজহার ৩ দিন আগে (১৩ জুন) সবশেষ অফিস করেন লায়লা কানিজ লাকি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকাণ্ডে ব্যাপক আলোচিত-সমালোচিত হন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ও তার পরিবারের সদস্যরা।
ছাগলকাণ্ডের পর থেকে লায়লা কানিজ লাকি জনসমক্ষে আসা বন্ধ রাখেন। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যোগ দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি। ছাগলকাণ্ডের পর স্বামীর পাশাপাশি তার নামেও বিপুল পরিমাণ সম্পদ থাকার কথা আলোচনায় আসে।

 

সালিম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ